ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথা থানার বাবলুর

ফন্ট সাইজ:

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক অবদান রাখায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান। গত রোববার দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ সালাম সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। তিনি ২০২৫ সালের ৯ই ডিসেম্বর সালথা থানার ওসি হিসেবে যোগদান করেন। সভা শেষে ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাবলুর সালথা থানায় যোগদানের পর সহিংসতা বন্ধে নানা ধরনের পদক্ষেপ নিয়ে আসছেন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধী আটক, মাদক নিয়ন্ত্রণ, মামলা গ্রহণসহ চুরি-ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। ওসি বাবলুর বলেন, সালথায় আমরা মানবিক পুলিশ হিসেবে জনগণের সেবা করে যাচ্ছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন