৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক

ঢাকা-৬

৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের তিনটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রাপ্ত ফলাফলে কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে বড় ব্যবধানে জয় পেয়েছেন তিনি।


বিদ্যালয়টির ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের সমন্বিত ফলে ধানের শীষ প্রতীক পেয়েছে মোট ২ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট।
৩৩ নম্বর কেন্দ্রে মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে পড়েছে ৮১২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১৬ ভোট। এ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট ৪১৫টি।


৩৪ নম্বর কেন্দ্রে মোট ১ হাজার ৮৮৮টি ভোট সংগৃহীত হয়েছে। এর মধ্যে ইশরাক হোসেন পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট এবং আব্দুল মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১৫টি এবং ‘না’ ভোট ৩১৫টি।
৩৫ নম্বর কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫৯৫ ভোট। এ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট ৪৩১টি।

ঢাকা-৬ আসন দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এ আসনে জামায়াত জোটের প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন। এছাড়া জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীক, গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ মাছ প্রতীক, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. ফখরুল ইসলামও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Now no good bangla are writing u paper

৫ মাস আগে

Think about that....b4 (old written good)

মন্তব্য করুন