মৌলভীবাজার শহরের ওয়াপদা রোড এলাকায় গতকাল সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও আইনানুগ কার্যক্রম যাচাই করা হয়। এ সময় রেজিস্ট্রেশন-বিহীন, রুট পারমিটবিহীন, রুট পারমিটে অনুমোদিত আসন সংখ্যার চেয়ে বেশি আসন বসানো, দাঁড়িয়ে যাত্রী পরিবহন, রেজিস্ট্রেশন ও রুট পারমিট না থাকার অভিযোগে বিভিন্ন যানবাহনকে জরিমানার আওতায় আনা হয়। অভিযানকালে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস’ নামক বাসকে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ‘হানিফ পরিবহন’ বাসকে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট দু’টি মামলায় সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও একটি যাত্রীবাহী মিনিবাসের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় সেটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে অভিযান জরিমানা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
