কুমিল্লা নগরীর সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়াতে নানা বাস্তবভিত্তিক প্রস্তাবনা তুলে ধরে সিটি করপোরেশন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে কুমিল্লার নাগরিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ‘নাগরিক অধিকার ফোরাম’। সোমবার সংগঠনটির নেতৃবৃন্দ কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর কাছে স্মারকলিপি প্রদান করেন। এর আগে প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে সংগঠনের নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, নাগরিক ভোগান্তি এবং সম্ভাব্য সমাধানের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অতীতে যারা সিটি করপোরেশনের দায়িত্বে ছিলেন, তারা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেননি। কারণ এক্ষেত্রে তারা নগরবাসীর পর্যাপ্ত সহযোগিতা পাননি। তিনি বলেন, এই শহরকে সুন্দর রাখতে হবে।
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
