সংঘবদ্ধ প্রতারক চক্র ব্যাংক অ্যাপ্স হ্যাকড করে এক গ্রাহকের তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ধরনের অবৈধ লেনদেনের দায়ভার ব্যাংক কর্তৃপক্ষের ওপর বর্তায় দাবি করে ক্ষতিপূরণ চেয়েছেন ভুক্তভোগী। সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার মো. আব্দুল হান্নান চৌধুরীর পুত্র মো. ইসমাইল হোসেন আজাদ চৌধুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি একজন ব্যাংক গ্রাহক, একইসঙ্গে একজন সাধারণ ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। ব্যক্তিগত একটি ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতেই তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, গত ২৬শে মার্চ তার ব্যক্তিগত স্মার্টফোন হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তিনি দেখতে পান, তার ব্যাংক হিসাব থেকে ৩ লাখ ১০ টাকা তার অনুমতি ছাড়াই প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের হিসাব নম্বরে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পরপরই তিনি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, একই হিসাব ব্যবহার করে তার মতো আরও অনেক সাধারণ মানুষের অর্থও হাতিয়ে নেয়া হয়েছে।
সিলেটে সংবাদ সম্মেলন
ব্যাংক অ্যাপ্স হ্যাকড করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
