রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে-ই-বাংলা ও মন্নুজান হলকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশলী প্রতিনিধিদল। ফলে ঝুঁকিপূর্ণ হলগুলোর শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার আভাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার দুপুর ২টায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের শেরে-ই-বাংলা হল ও মন্নুজান হল পরিদর্শন শেষে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে এ সব কথা বলেনÑ তিনি। এর আগে শেরে-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থীদের একটি অংশকে নবনির্মিত বিজয় একাত্তর হলে স্থানান্তর করেছে হল প্রশাসন। এ সময় উপাচার্য বলেন, আমরা হলগুলো পরিদর্শন করেছি। এগুলো সংস্কারের জন্য বড় ধরনের বাজেট প্রয়োজন। আমরা যত দ্রুত সম্ভব সরকারের কাছে সমস্যাগুলো তুলে ধরবো এবং সমাধান চাইবো। এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও আবাসিক হলগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে পরিদর্শন করানো হবে। ঝুঁকির মাত্রা কতটুকু, আদৌ কোনো ঝুঁকি আছে কিনাÑ সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানানÑ তিনি। শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টি জানিয়ে উপাচার্য বলেন, বরাদ্দ পাওয়া মাত্রই আমরা হলের প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে বসবো। সবার মতামত অনুযায়ী, যেভাবে সবচেয়ে সুবিধাজনক হবেÑ হয় স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তর, নয়তো সাময়িকভাবে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।
রাবি’র দু’টি হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা অন্যত্র সরিয়ে নেয়ার আভাস ভিসি’র
রাবি প্রতিনিধি
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
