চুয়াডাঙ্গায় পেট্রোল ও অকটেনসহ ট্যাংকলরি জব্দ

চুয়াডাঙ্গায় পেট্রোল ও অকটেনসহ ট্যাংকলরি জব্দ

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত ও খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার ভোররাতে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অবৈধ জ্বালানি তেল মজুত চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একইসঙ্গে ট্যাংকলরিটিও আটক করা হয়। আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাইল জানান, জব্দ করা ট্যাংকলরি ও ব্যারেলগুলোতে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন রয়েছে। ঘটনাস্থল থেকেই এ চক্রের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ আরও জানায়, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো বাইরের কোনো জেলা থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন