শাল্লায় ইউপি চেয়ারম্যান মেম্বারদের মধ্যে হাতাহাতি

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি দোকানের পাওনা টাকা নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার সময় ইউনিয়নের সদস্য ননেন্দ্র মেম্বার, আলমাছ মেম্বারসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত লোকজন তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, অফিসে এসে অতর্কিতভাবে আমাকে কিলঘুষি মারতে থাকে। সহদেব মেম্বার জানান, তিনি পাওয়া টাকা চাইতে গেলে চেয়ারম্যানসহ তার আত্মীয়স্বজন থেকে মারপিট করে অফিস থেকে বের করে দেন। এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান মুঠোফোনে বলেন, শুনেছি একটা ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন