উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। আহত কিশোরের নাম আবদুল হাকিম (১৫)। তিনি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, হাকিম নাফ নদেতে মাছ আহরণ করে তীরে ওঠার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার একই উপজেলার আঞ্জুমানপাড়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আরেক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন