ধামরাইয়ে হাসপাতালে রোগীর চেইন চুরি, নারী চোরের মাথা ন্যাড়া করলো জনতা

ধামরাইয়ে হাসপাতালে রোগীর চেইন চুরি, নারী চোরের মাথা ন্যাড়া করলো জনতা

ফন্ট সাইজ:

ঢাকার ধামরাইয়ের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের একটি চেইন চুরির অভিযোগে এক নারী চোরের মাথা ন্যাড়া করেছে জনতা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। হাসপাতালটিতে মাঝে-মধ্যেই রোগীদের মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটে বলে জানান তারা। হাসপাতালের ভেতরে মাদক সেবন ও ব্যবসায়ীদের ব্যাপক আনাগোনা রয়েছে। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সকালে শিউলী আক্তার নামে এক রোগে ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার গলায় থেকে চেইন চুরি হয়েছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি করেন। এ সময় তার পেছনে লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে চোর অভিযোগে ধরে মারধর করে ভুক্তভোগী ও অন্যান্য রোগীরা। পরে উৎসুক জনতা চেইন চুরির অভিযোগে ওই নারীকে মারধর করে তার মাথার চুল কেটে দেয়। তবে চুরি হওয়া চেইন ওই নারীর কাছ থেকে উদ্ধার করতে পারেনি উৎসুক জনতা। মাঝে-মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। অনেকেই অভিযোগ করে বলেন, চোর চক্রের সঙ্গে হাসপাতালের লোকজন জড়িত থাকতে পারে। যার কারণে প্রতিনিয়ত এমন চুরির ঘটনা ঘটছে। শিউলী আক্তার বলেন, তিনি ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়েছিলেন- এ সময় তার গলায় চেইন চুরি হয়। তার পেছনের থাকা মহিলাই চেইন চুরি করে। তবে তার কাছ থেকে চেইন পাওয়া যায়নি। এ বিষয়ে ধামরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আহম্মেদুল হক তিতাস বলেন, চেইন চুরির ঘটনায় চুল কেটে দিয়েছে জনতা আমি শুনেছি। পূর্বে চুরির ঘটনা ঘটতো। তবে বর্তমানে অনেক কম। তিনি আরও বলেন, চুরির ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ জড়িত নয়। তবে হাসপাতালের ভেতরে মাদক ব্যবসায়ীদের ব্যাপক আনাগোনা আছে। আমরা পুলিশের সহযোগিতা নিয়ে সেগুলো বন্ধ করবো। এ বিষয়ে ধামরাই থানার ডিউটি অফিসার শিমুল বিশ্বাস জানান, জনতার হাতে আটককৃত মহিলাকে থানায় সোপর্দ করে নাই। তবে তাকে চিকিৎসা শেষে থানায় সোপর্দ করতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন