জমি সংক্রান্ত বিরোধে সহোদর ২ বোনকে পিটিয়ে জখম

জমি সংক্রান্ত বিরোধে সহোদর ২ বোনকে পিটিয়ে জখম

ফন্ট সাইজ:

জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে আপন দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার রাত ৯টার দিকে কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি এ ঘটনা ঘটে।
জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আ. রহিম গাজী মারা যাওয়ার পরে তার ২ ছেলে সোহেল ও রাসেল এবং ২ মেয়ে শারমিন শিলা (৩২) ও আরমিন ইলা (৩০) নিজেদের পৈতৃক জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এনিয়ে শনিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সালিশ বৈঠক করার দিন ধার্য করা ছিল। কিন্তু ছোট ভাই রাসেল ওই রাতে সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো বোনদের মানিত সালিশদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন। এ নিয়ে ছোট ভাই রাসেলের স্ত্রী শারমিনের সঙ্গে ও রাসেলের দুই বোন শারমিন শিলা এবং আরমিন ইলার কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাসেলের নেতৃত্বে আরও ৪-৫ জনের একটি দল শিলা ও ইলাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছোট ভাই রাসেল। বাউফল থানার এসআই মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় শুনেছি ২ জন হাসপাতালে ভর্তি আছেন। ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন