কেন্দুয়ায় নদীতে নবজাতকের ভাসমান লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সুতী সাইডুলী নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া ফেরিঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটি একটি নবজাতক ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, কোনাপাড়া ফেরিঘাট এলাকায় নদীর পানিতে একটি নবজাতকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নবজাতকটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করার পাশাপাশি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন