দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল। শনিবার পাইপলাইনের মাধ্যমে এই জ¦ালানি তেল চালান করেছে ভারত। আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ এ তেল ডিপোতে এসে পৌঁছাবে। এর আগে শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার টন ডিজেল তেল এসে পৌঁছায়। ১১ মার্চ সেখানে ৫ হাজার টন ডিজেল এসে পৌঁছায়। সূত্র জানায়, তৃতীয় দফায় ২৮ মার্চ শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র পাইপলাইনে পাম্পিং করে ডিজেল ছাড়তে শুরু করেছে। ৬০ ঘণ্টা ধরে মঙ্গলবার সকাল ৬টায় ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পুরোপুরি পৌঁছে যাবে। পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে পাইপ লাইনে পাম্পিং করে ভারতের নূমালীগড় রিফাইনারি থেকে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দুই ধাপেসহ মোট ৩ ধাপে ১৫ হাজার টন ডিজেল তেল আনা হয়েছে।
দিনাজপুরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল
দিনাজপুর প্রতিনিধি
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
