রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পাবনা প্রেস ক্লাবের ভিআইপি হলরুমে সতীর্থ সাংবাদিক সহকর্মীদের সঙ্গে এক আড্ডায় মিলিত হন। রোববার সন্ধ্যায় দীর্ঘদিনের পরিচিত সেই প্রাঙ্গণে ফিরে এসে তিনি যেন ফিরে যান নিজের ফেলে আসা দিনগুলোর কাছে। পাবনা প্রেস ক্লাবের সম্মানিত জীবন সদস্য হিসেবে রাষ্ট্রপতির এই আগমন ছিল একদিকে আনুষ্ঠানিক, অন্যদিকে গভীর আবেগঘন। আড্ডার টেবিলে বসে তিনি ক্লাবের সিনিয়র সাংবাদিক ও পুরনো বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণে মেতে ওঠেন। উঠে আসে সাংবাদিকতা জীবনের নানা ঘটনা, সংগ্রাম, সাফল্য আর সময়ের পরিবর্তনের গল্প।
এক সময়ের সহকর্মীদের সঙ্গে প্রাণখোলা আলাপচারিতায় রাষ্ট্রপতি বারবার তুলে ধরেন পাবনার প্রতি তার গভীর টান ও ভালোবাসার কথা। তিনি বলেন, এই মাটিই তার শেকড়। আর এই মানুষগুলোই তার পথচলার প্রেরণা। আড্ডায় উপস্থিত সাংবাদিকরাও রাষ্ট্রপতিকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দীর্ঘদিন পর সহকর্মীকে কাছে পেয়ে তারা ভাগাভাগি করেন অতীতের স্মৃতি। যা মুহূর্তটিকে করে তোলে প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া। সন্ধ্যার এই অনাড়ম্বর আয়োজন পরিণত হয় এক স্মৃতিময় মিলনমেলায়। যেখানে পদমর্যাদার সীমারেখা ছাপিয়ে উঠে আসে বন্ধুত্ব, সহমর্মিতা আর ভালোবাসার নির্মল বন্ধন।
পাবনা প্রেস ক্লাবে রাষ্ট্রপতির প্রাণখোলা আড্ডা, ফিরে দেখা স্মৃতির দিনগুলো
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
