আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

ফন্ট সাইজ:

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর-চৌমুহনি সড়কের আড়াইল তিনমাথায় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। জানা যায়, গতকাল সকাল ১১টায় উপজেলার চাঁপাপুর ইউপি’র আড়াইল তিনমাথা এলাকায় সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রামমুখী একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর জনতা ট্রাক এবং চালক জুয়েলকে আটক করে পুলিশ সোপর্দ করে। আদমদীঘি থানার এসআই ফেরদৌস আলী জানান, এ ঘটনায় নিহত শিশুর পরিবার থেকে কোনো মামলা বা অভিযোগ করেনি। বরং শিশুটি স্বাভাবিকভাবে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। ফলে আটক ট্রাক ও চালক ছাড়া পায় এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন