ভোলার দৌলতখানে ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় পশ্চিম রামরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের আয়োজন করা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. জাহিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে টেলি যোগাযোগের মাধ্যমে ভার্চ্যুয়ালি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ভোলা-২ আসনের এমপি মো. হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, প্রধান শিক্ষক মজির উদ্দিন ভূট্টো, বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন (জিজেইউএস) এর পরিচালক মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মো. জাকির আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বাংলাদেশ গ্র্যাজুয়েট শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রুটি ও ডিম বিতরণ করা হয়।
দৌলতখানে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
২৯ মার্চ (রবিবার), ২০২৬, ৮ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
