জ্বালানি বার্নিং ইস্যু মাঝপথ থেকে নাই হয়ে যাচ্ছে: এমপি রনি

জ্বালানি বার্নিং ইস্যু মাঝপথ থেকে নাই হয়ে যাচ্ছে: এমপি রনি

ফন্ট সাইজ:

গাজীপুরে জ্বালানি তদারকিতে স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, জ্বালানি এখন বার্নিং ইস্যু।? আমরা যেটা জেনেছি এবং দেখতে পাচ্ছি যে, জ্বালানির সাপ্লাই চেইন ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ঠিক আছে। কিন্তু মাঝপথে তেলটা কোথাও না কোথাও নাই হয়ে যাচ্ছে। সেখানে অসাধু ব্যবসায়ী বা অবৈধ তেল ব্যবসায়ীরা আছে। যারা মাঝখান থেকে সরিয়ে ফেলছে। সেই জায়গাটাকে আমাদের শনাক্ত করতে হবে। ?
মঞ্জুরুল করিম রনি বলেন, গত কয়েকদিনে শরীয়তপুর, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় মালিকরা তাদের পাম্প বন্ধ রেখেছে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেছে, হাজার হাজার লিটার তেল তাদের কাছে আছে। তারা ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। এভাবে তারা কেন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে বা তাদের কোনো বিশেষ উদ্দেশ্য আছে সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। ?আমাদের গাজীপুরেও ম্যাজিস্ট্রেগণ পাম্পে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। শুধুমাত্র জরিমানা করলেই হবে না। যদি অবৈধভাবে কেউ তেল মজুত করে থাকে বা মজুত রেখে যদি বলে নেই বা পাম্প বন্ধ রাখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু জরিমানা নয়, এর সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাহলেই হয়তো তারা অপতৎপরতা থেকে বিরত থাকবে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন