জয়পুরহাটে হেলমেট ছাড়া মিলবে না তেল

জয়পুরহাটে হেলমেট ছাড়া মিলবে না তেল

ফন্ট সাইজ:

জয়পুরহাটে জ্বালানি তেল নিয়ে চলমান সংকট বিষয়ে পেট্রোল পাম্প মালিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহায়মেনা শারমিন, জয়পুরহাট ২০ বিজিবি’র সহকারী পরিচালক ইমরান হোসেনসহ বিভিন্ন পেট্রোল পাম্পের মালিকরা।
সভায় পাম্পের মালিকরা তাদের পাম্পের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ডিপো থেকে চাহিদা মোতাবেক তেল সরবরাহ করা হয় না বলে অভিযোগ করেন। তারা অভিযোগ করে বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীরা চাহিদার চেয়ে বেশি তেল নেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। সভায় তেলের পাচার রোধে বিজিবি’র সতর্কতার কথা বলা হয়। জেলা প্রশাসক বলেন, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেলে তেল সরবরাহ বন্ধ করতে হবে, সেইসঙ্গে তেল বিক্রির সময় ভাউচার মেইনটেইন, প্রত্যেক পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তেল সাশ্রয়ী হওয়ার অনুরোধও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন