লালমনিরহাটে তেল নিয়ে সংঘর্ষ আহত ২০

ফন্ট সাইজ:

লালমনিরহাটে তেল সংকটে ২৯টি পেট্রোল পাম্প বন্ধ। দুই একটি পাম্পে সামান্য তেল দিলেও তাও আবার তেল নিয়ে বাধে সংঘর্ষ। গতকাল দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে তেল নিতে যায় কয়েকশ’ বাইক ও ট্রাক্টর। তেল নেয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারী ও ক্রেতার মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে বেধে যায় সংঘর্ষ। পাম্প মালিকের লোকজন ও বাইকচালক উভয়ে লাঠিসোটা নিয়ে হামলা করে। এই হামলায় সংঘর্ষে ২০ জন আহত হয়। ভাঙচুর করে পাম্প। পুলিশ এসে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে আহত হয় আরও কয়েকজন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। আদিতমারী থানার ওসি’র দায়িত্বে থাকা এসআই জাহাঙ্গীর আলম জানান, তেল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তেল বিক্রি স্বাভাবিক হয়। লালমনিরহাট জেলার ২৯টি তেলের পাম্পে তেল না থাকায় বন্ধ হয়ে পড়েছে অনেক যানবাহন। তেল বিক্রির সময় প্রশাসনের কঠোরতার অভাবের কারণে প্রতিটি পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে লালমনিরহাট জেলায় অনেক তেল ব্যবসায়ী সিন্ডিকেট করে তেল মজুত রেখে বেশি দামে বিক্রি করছে। ওদিকে জেলা প্রশাসক এইচ.এম রকিব হায়দার জানান, তেল বিক্রিতে সরকারি নির্দেশ মেনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন