বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ৪ লাখ ৯৮ হাজার ২৬৬ ভোট দেশে এসে পৌঁছেছে। আজ Postal Vote BD মোবাইল অ্যাপ এর মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণীতে ইসি এসব তথ্য জানিয়েছে।
এক ক্ষুদে বার্তায় ইসির তরফে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট গ্রহণ করেছেন। ৮ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট বিদেশের গন্তব্যে পৌঁছেছে। সেখান থেকে ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট ভোটাররা সংগ্রহ করেছেন। তাছাড়া, ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।
অন্যদিকে Postal Vote BD মোবাইল অ্যাপ এর মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমের (ICPV) সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন।
দেশে এসেছে প্রায় ৫ লাখ প্রবাসীর ভোট
স্টাফ রিপোর্টার
সংসদ নির্বাচন ২০২৬
৫ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Mohammad obaidullah
৫ মাস আগেপ্রথম সরকার কে ধন্যবাদ, প্রবাসি ভট চালু করার জন্য। ৫০লাখ অধিক ভট দিতে পারেনি ,স্থানিয় জতিলতায়, চাকুরি, আইন, ছুটি, বস্তুর