জিএমপি’র গাছা থানা পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

গাজীপুরের গাছা থানার পুলিশের বিরুদ্ধে ছেলেকে জোরপূর্বক তুলে নেয়া, মিথ্যা মামলায় জড়ানো এবং টাকা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতা রয়েছেন বলে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। শনিবার ওই নারী তার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফরিদা ইয়াসমিন এসব অভিযোগ করেন। গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কলমেশ্বর এলাকার বাসিন্দা ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, গত ১২ই মার্চ গাছা থানা পুলিশ তার ছেলে রাহুল খানকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তারা বিভিন্নভাবে টালবাহানা করে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, টাকা দিতে অস্বীকার করায় তার ছেলেকে একটি ডাকাতি মামলায় জড়ানো হয়। অথচ ওই মামলার প্রকৃত আসামিদের পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, তার ছেলে ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় এক বিএনপি নেতার প্রভাবের কারণে তার পরিবারের ওপর দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রায় ২০ বছর ধরে তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ছাড়া গত ১৪ই মার্চ ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি গাজীপুর আদালতে ভয়ভীতি, হুমকি ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন- আমি আমার পরিবারের নিরাপত্তা এবং আমার ছেলের মুক্তির জন্য প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। এ বিষয়ে গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান গণমাধ্যমকে বলেন- অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে পুলিশ বা কোনো নেতার সম্পৃক্ততা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন