খুলনা আইনজীবী সমিতির নির্বাচন আজ, ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

ফন্ট সাইজ:

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১৪টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১ হাজার ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কয়েক দফা পেছানোর পর অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় একটা আলাদা ইমেজ সৃষ্টি হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ জানান, রোববার সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিতদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
এবারের নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলগুলো হচ্ছে- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী এবং সম্মিলিত পরিষদ। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা হলেন সভাপতি- মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী ও মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মশিয়ুর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা, সদস্যবৃন্দ মো. আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মো. শাহাজাহান ঠাকুর, শকিরা ফেরদৌস রিমি।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পরিষদের মনোনীত সভাপতি মো. বাচ্চু মিয়া, সহ-সভাপতি ইলিয়াস খান ও সমর চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক মো. সফিউল আলম সুজন, যুগ্ম-সম্পাদক সরদার আবুল হাসেম, লাইব্রেরি সম্পাদক খাদিজা আক্তার টুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রজেশ রায়, সদস্যবৃন্দ আয়শা খাতুন, মো. আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, কিশোর কুমার বৈরাগী, সুশীল কুমার গোলদার, সুরঞ্জন মণ্ডল, মো. শাহাবুদ্দিন হোসেন। জামায়াত সমর্থিত প্যানেলের মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি মো. আবুল খায়ের, সহ-সভাপতি মোসা. খুরশিদা সুলতানা, মুহ. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ জাকিরুল ইসলাম ভিপি জাকির, যুগ্ম-সম্পাদক মো. মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরি সম্পাদক আবু ইউসুফ মোল্যা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলীনুর রহমান সরদার, সদস্য- মো. নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মো. মুজাহিদুল ইসলাম, শেখ মো. হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মো. লুৎফর রহামান, মো. শহীদুল ইসলাম।
মুসলিম লীগ-এনসিপি সমর্থিত সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী মনোনীত প্যানেলে প্রার্থীরা হলেন- সভাপতি বেগম আক্তার জাহান রুকু, সহ-সভাপতি এএএম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিহিত কামিত ঘোষ, যুগ্ম-সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য শর্মিষ্ঠা রানী কুণ্ডু। জানা গেছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সম্মিলিত পরিষদ ও জামায়াত সমর্থিত প্যানেল। এ মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে না গেলেও তারা এই প্যানেলটিকেই সমর্থন করেছেন বলে জানা গেছে। এছাড়া জামায়াত সমর্থিত প্যানেল বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলও জয়লাভ করতে শেষ মুহূর্তে কর্মতৎপরতা বাড়িয়েছে। জয়লাভের ব্যাপারে তিন প্যানেলের শীর্ষ নেতারাই আশাবাদ ব্যক্ত করেছে। নির্বাচন পরিচালনা করার জন্য শেখ আব্দুল আজিজকে চেয়ারম্যান, এস এম মনজুর কাদের ও এস এম মুজিবর রহমানকে সদস্য হিসেবে নির্বাচন পরিচালনা করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন