মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ

মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ

ফন্ট সাইজ:

মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা মাগুরা ভায়না মোড় মা ফিলিং স্টেশনে অবরোধ ও বিক্ষোভ করেছে। শনিবার সকাল ১১টায় বিক্ষিপ্ত জনতা ফিলিং স্টেশনে নানামুখী স্লোগান দিতে থাকে। পরে পাম্প মালিকদের সঙ্গে মাগুরা জেলা মাইক্রোবাস মালিক সমিতির সদস্যরাসহ বিক্ষুব্ধ জনতা তর্কে জড়িয়ে যায়। জেলা মাইক্রোবাস সমিতির সদস্যরা জানান, তিনদিন তেল না পেয়ে তারা দূরপাল্লার ভাড়া ধরতে পারছেন না। এমনকি অনেকেই মাইক্রোবাস না চালিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা আরও জানান, তেল না পেয়ে মাইক্রোবাস স্ট্যান্ডেই তারা গাড়ি রাখছেন। ঢাকা খুলনা মহাসড়কের পাশে মাইক্রোবাসের সমিতি স্ট্যান্ড অবস্থিত। গাড়িতে তেল না থাকার কারণে গাড়ি চলছে না। ফলে অনেকেই মাইক্রোবাস মালিকের নিজ বাড়িতে রাখতে পারছেন না। তারা বলেন, গত তিনদিন ধরে আমরা এই পাম্পে তেল পাচ্ছি না। পাম্প কর্তৃপক্ষ আমাদের তেল না দিয়ে মোটরসাইকেলচালকদের নিয়মিত তেল দিচ্ছেন। সকাল, বিকাল, রাতে কোনো সময় আমরা তেল পাচ্ছি না। পাম্প মালিকরা জানান, আমাদের তেল খুব সীমিত পরিসরে আসছে তাই আমরা পুলিশের সহযোগিতায় গ্রাহকদের অল্প কিছু তেল দিচ্ছি। শনিবার বিকাল ৪টার পর তেল নিয়ে গাড়ি ঢুকবে। পাম্প মালিকদের তেল দেয়ার আশ্বাসে মাইক্রোবাস মালিক সমিতির বিক্ষুব্ধ সদস্যরা স্থান ত্যাগ করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন