কেন্দুয়ায় ৮০০ লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা

কেন্দুয়ায় ৮০০ লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে মেসার্স কৃষি সাথী দোকানে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানি এনায়েতুর রহমান (ঝিনুক)-কে পেট্রোলিয়াম আইনে ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানা পরিশোধের পর তাকে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, দণ্ডিত এনায়েতুর রহমান হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি অবৈধভাবে জ্বালানি বিক্রি করতেন। সারা দেশে জ্বালানির সংকট সৃষ্টি হলে তিনি তার দোকানের পেছনের একটি ঘরে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন