কক্সবাজারের উখিয়ায় সরকারি রক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি নির্মাণাধীন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ। এতে প্রায় ৪ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। শনিবার উখিয়া রেঞ্জের সদর বিটের হাঙ্গরঘোনা ও আমগাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিশেষ টহল দল ও রাজারকুল রেঞ্জের সদস্যরা অংশ নেন। উখিয়া রেঞ্জ অফিসার শাহীনুল ইসলাম জানান, সরকারি রক্ষিত বনভূমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। বনভূমি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবৈধ জবরদখল বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
উখিয়ায় বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
