হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ৮১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ বৃন্দাবন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওই পুনর্মিলনী অনুষ্ঠানে ৮১ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে অবসরপ্রাপ্ত শিক্ষক, ব্যাংকার, সরকারি চাকুরে, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, গৃহিণীসহ নানা স্থরের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. দিলিপ কুমার চন্দ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, আজকে মনে হলো আমরা সেই কলেজ স্টুডেন্টই রয়ে গেছি। ভুলে গেছি পেরিয়ে এসেছি ৬০-৬৫ বছর। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। ওই অনুষ্ঠানে ৮১ ব্যাচের শিক্ষার্থীদের জীবনচরিত বিষয়ে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করার সীদ্ধান্ত হয়। এ ব্যাপারে একটি কমিটিও গঠিত হয়েছে।
হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ৮১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
