লক্ষ্মীপুরের রায়পুরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহিম খলিল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকার দারুল কোরআন ইসলামী একাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ইব্রাহিম খলিল উপজেলার বামনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিয়া বাড়ির মনির আহাম্মদের ছেলে। পুলিশ জানায়, তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
রায়পুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
