জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর-বিক্রম) সহধর্মিণী অধ্যাপিকা দিলারা হাফিজের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ভোলার লালমোহন উপজেলা বিএনপি। শনিবার দুপুরে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপি’র জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শনিবার থেকে তিনদিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়। লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর-বিক্রম) এমপি’র সহধর্মিণী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপিকা দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দলটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মরহুমার আত্মার মাগফিরাত কামনায় এবং শোক প্রকাশের অংশ হিসেবে লালমোহন উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিনদিনের কর্মসূচি পালন করা হবে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছেÑ তিনদিন দলীয় শোক পালন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, উপজেলার মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন। এ ছাড়া ২৯শে মার্চ সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে যথাযথভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর-বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ অনেকদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থা সংকাপন্ন দেখা দিলে শনিবার জরুরি মেডিকেল বোর্ড গঠন করার কথা ছিল। পরে দুপুর ১১টা ২৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহুমার জানাজা সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে লালমোহনে বিএনপি’র তিনদিনের শোক
লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
