নেত্রকোনার জেলার পূর্বধলায় কেন্দ্রীয় শ্মশান ঘাটের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শ্মশান ঘাট প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়। বাবু তরুণ কুমার রায়ের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে সনজিত চন্দ্র কর এবং সাধারণ সম্পাদক হিসেবে নিলয় চক্রবর্তীকে মনোনীত করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শৈলেস চন্দ্র দাস, কোষাধ্যক্ষ হিসেবে সমর চন্দ্র সরকার ও প্রচার সম্পাদক হিসেবে রনজিত চন্দ্র দে দায়িত্ব পেয়েছেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবগঠিত এই আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে তা সাধারণ সদস্যদের সামনে উপস্থাপন করবে।
কমিটি গঠনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শ্মশান ঘাটের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লিটন সাহা, বাবলু ভাদুরী ও রতন দত্ত, হারাধন সূত্রধর। উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং শ্মশানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে একাত্ম হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পূর্বধলা শ্মশান ঘাট কমিটির সভাপতি সনজিত, সম্পাদক নিলয়
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
২৮ মার্চ (শনিবার), ২০২৬, ৫ঃ২৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
