তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে এবং স্থানীয় জনগণের চাহিদা বাস্তবায়নে লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌরসভার মেয়রসহ ১৩টি ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের অফিসে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান এ আর হাফিজ উল্যাহ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুর পৌরসভা মেয়র পদে পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানের নাম ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে পৌরসভার ১৫ টি ওয়ার্ডে যে সব কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষনা করা হয়, ১নং ওয়ার্ড- ডা: হারুন দেওয়ান,২নং ওয়ার্ড- শহীদুল্লাহ্ সুমন, ৩নং ওয়ার্ড- নাছির উদ্দিন, ৪নং ওয়ার্ড- তৌহিদুল ইসলাম ফরহাদ, ৫নং ওয়ার্ড- মনির হোসেন, ৬নং ওয়ার্ড- সমির উদ্দিন, ৭নং ওয়ার্ড- শহিদুল আলম মিঠু, ৯নং ওয়ার্ড- আব্দুল আজিজ রাজু, ১০নং ওয়ার্ড- কাজী বেলাল হোসেন, ১১নং ওয়ার্ড ডা-: রাসেল হোসেন, ১২নং ওয়ার্ড- রিয়াজ উদ্দিন পাটোয়ারী রাজু, ১৩নং ওয়ার্ড- জামাল উদ্দিন,১৫নং ওয়ার্ড- মাসুদুর রহমান।
সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থীরা হচ্ছেন, ১, ২ ও ৩নং ওয়ার্ড- তাহমিনা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড- রোকসানা আক্তার,৭, ৮ ও ৯নং ওয়ার্ড- পারভীন আক্তার, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড- শাহেদা আক্তার হাসি, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড- মর্জিনা আক্তার।
লক্ষ্মীপুর জেলা জামায়তের আমির রুহুল আমিন ভূঁইয়া বলেন, স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠু করতে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র কাঠামোর সংস্কার হতে হবে। সংস্কার হলে জামায়াত অবশ্যই নির্বাচনে অংশ নেবে। রাজনৈতিক দল হিসেবে আমরা ভোটের জন্য প্রস্তুত।
আর অতীতে যেভাবে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল আগামীতে আর নতুন ফ্যাসিবাদ হওয়ার সুযোগ নেই।
লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
লক্ষ্মীপুর প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
২৮ মার্চ (শনিবার), ২০২৬, ৫ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
