গফরগাঁওয়ে মারধরে বাকপ্রতিবন্ধী ভ্যানচালকের মৃত্যু, ইউপি সদস্যসহ আটক ৩

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আলম মিয়া (৩১) নামে এক বাকপ্রতিবন্ধী ভ্যানচালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ ছাত্রদল নেতা ইমরান হোসেন, ইউপি সদস্য মো. আব্দুল কাদের লিটন ও মাজাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে জমির সীমানা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় বাকবিতণ্ডা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি পরে আরও জটিল রূপ নেয়। রাতের দিকে প্রতিপক্ষের লোকজন আলম মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। মারধরের একপর্যায়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গফরগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন