গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ

ফন্ট সাইজ:

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শুক্রবার বিকালে উপজেলার কুতুবপুরে মাদক প্রতিরোধে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বিকাল ৫টায় কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. জামাল ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর গাজী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, বরিশাল জজ আদালতের পিপি এডভোকেট রেজাউল করিম, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কে.এম আনোয়ার হোসেন বাদল, গৌরনদী মডেল থানার এসআই মিতুল, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানি, নলচিড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. হারুন শিকদার, মো. বাদল খান, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক কাজী ছানাউল, যুবদল নেতা মামুন হাওলাদার, রুহুল আমিন বেপারী প্রমুখ। সমাবেশে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ কাজে নিয়োজিতদের প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন