দৌলতপুরে ৮ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত আটক

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে প্রথম শ্রেণিতে পড়া ৮ বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. জাহিদকে (২৪) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর সেন্টার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত জাহিদ শীতলাইপাড়া গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে। জানা গেছে, ভুক্তভোগী শিশুটি বাজারে জুস বিক্রেতার কাছ থেকে লেবুর শরবত কিনে খেতে যায়। এসময় জাহিদ নিজেকে মসজিদের হুজুর পরিচয় দিয়ে প্রলোভন দেখায়। পরে সেন্টার মোড় জামে মসজিদের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মাঝামাঝি স্থানে নিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং জাহিদকে আটক করে পুলিশে দেয়। শিশুটির নানি বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন