চুয়াডাঙ্গা আওয়ামী লীগ কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা করে ভিডিও প্রকাশ

চুয়াডাঙ্গা আওয়ামী লীগ কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা করে ভিডিও প্রকাশ

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) জেলা কার্যালয়কে ‘অবমুক্ত’ ঘোষণা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী। জেলা আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ের সামনে সাংগঠনিক ও দলীয় পতাকা ওড়ানো হয়। শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। এক মিনিট ২৪ সেকেন্ড দৈর্ঘ্যরে ওই ভিডিওতে দেখা যায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে পাঁচ যুবক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা হাতে অবস্থান করছেন। তাদের মধ্যে তিনজন হেলমেট পরা অবস্থায় ব্যানার ধরে আছেন। একজনের হাতে জাতীয় ও অন্যজনের হাতে সাংগঠনিক পতাকা রয়েছে। ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’Ñ লেখা এবং শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। ভিডিওতে ইমদাদুল হককে বলতে শোনা যায়, ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অফিস অবমুক্ত করা হলো। এরপর তিনি বিভিন্ন সেøাগানে নেতৃত্ব দেন। সেøাগানগুলোয় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ উচ্চারণ করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন- ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এর ছয় মাস পর ২০২৫ সালের ৫ই ফেব্রুয়ারি দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন