রায়পুরে তেলের জন্য দীর্ঘ লাইন

রায়পুরে তেলের জন্য দীর্ঘ লাইন

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুরে তেল সংকট তীব্র আকার ধারণ করেছে। ৩ দিন পর শুক্রবার তেলের গাড়ি এলেও পর্যাপ্ত তেল না পাওয়ায় সংকট কাটেনি। তেল সংগ্রহের জন্য বাস, ট্রাক ও মোটরযান চালকদের ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই প্রয়োজনীয় তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। স্থানীয় বিভিন্ন দোকান ও পাম্পে সীমিত আকারে প্রতি গ্রাহককে মাত্র এক লিটার করে তেল দেয়া হচ্ছে। কিন্তু সরবরাহ কম থাকায় অল্প সময়ের মধ্যেই মজুতও শেষ হয়ে যাচ্ছে। ফলে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে এবং জনভোগান্তি বাড়ছে। অন্যদিকে, কিছু খুচরা দোকানে তেল পাওয়া গেলেও সেখানে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। অতিরিক্ত দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন অনেক ভোক্তা, যা তাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে। এদিকে, বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশে তেল সংকটে যানবাহন ও কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছ। সব মিলিয়ে, তেলের এই সংকটে রায়পুরের জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তা। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন