বিশ্ব র‌্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইলফলক

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের উচ্চশিক্ষা বিশ্লেষণকারী র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইলফলক অর্জন করেছে। কৃষি ও বনায়ন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ প্রভাবশালী বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথমবারের মতো বিশ্বে ৪০১-৪৭৫তম স্থান অর্জন করেছে। যা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক। এর আগে গত ২৫শে মার্চ কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংয়ে গাকৃবি’র অবস্থান ছিল বিশ্বের শীর্ষ ১০৭১-১০৮০ এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে এই র‌্যাঙ্কিং গাকৃবিকে আরও এক নতুন মাত্রায় সমৃদ্ধ করলো। প্রকাশিত র‌্যাঙ্কিং তালিকায় কৃষি ও বনায়ন ক্যাটাগরিতে নেদারল্যান্ডের ডধমবহরহমবহ টহরাবৎংরঃু ধহফ জবংবধৎপয প্রথম ও যুক্তরাষ্ট্রের ঈধষরভড়ৎহরধ টহরাবৎংরঃু দ্বিতীয় স্থানে রয়েছে।
এ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার অধীনে ১,৯০০টির বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক গ্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি ফ্যাকাল্টির ক্ষেত্রে তুলনামূলকভাবে মূল্যায়ন করা হয়েছে। পূর্বের কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল। একইসঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান অধিকার করে এক অনন্য গৌরবের স্বাক্ষর রেখেছিল। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সমগ্র পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে বলেন- এটি কেবল একটি র‌্যাঙ্কিংয়ে অবস্থান উন্নীত হওয়ার প্রসঙ্গ নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। তবে আমরা এখানেই থেমে না গিয়ে সামগ্রিকভাবে কীভাবে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের সারিতে আসা যায় সে প্রচেষ্টা অব্যাহত রাখবো।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন