লাকসামে ভাইয়ের হাতে ভাই খুন

ফন্ট সাইজ:

কুমিল্লার লাকসামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আব্দুল মান্নান (৬৫) নামে একজন খুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুনতি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছে। বৃহস্পতিবার রাতে বড় ভাই শামসুল হক ছোট ভাইকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে শামসুল ও তার মেয়ে বকুল তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে মান্নানের ছেলে বিল্লালকে খবর দেয় তার বাবাকে মারধর করছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিল্লালসহ তার আত্মীয় এসে গুরুতর আহত অবস্থায় মান্নানকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসে। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মান্নান পেশায় ভ্যানচালক ছিল। মান্নানের ছেলে বিল্লাল জানায়, বাবাকে রাতে আমার জেঠার জামাই শুকুর আলী ডেকে নিয়ে যায়। এরপর শামু মিয়া ও তার মেয়ে বকুল ও তার স্বামী শুকুর বাবাকে পিটিয়ে হত্যা করে। আমি এ হত্যার বিচার চাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন