পটুয়াখালীর বাউফলে স্বাধীনতা দিবসে বিএনপি ও জামায়াতকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মো. ফরিদ গাজী (৫০) ও শফিকুল ইসলাম লিটন (৪৭) কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাউফল বাজার সংলঘ্ন ব্রিজ এলাকায় ও রাত ৭টায় কালাইয়া বন্দরের প্যাদা রোডে পৃথক পৃথকভাবে এ হামলা চালানো হয়। ওই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল গতকাল সকাল ১১টায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারের বাসভবনস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান তছলিম তালুকদার। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৭টার দিকে কালাইয়া বন্দরের প্যাদা রোডে একটি চায়ের দোকানে বসে ছিলেন যুবদল নেতা শফিকুল ইসলাম লিটন। এ সময় আতর্কিতভাবে শিবির কর্মীরা লিটনের ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনার প্রতিবাদে রাতে তাৎক্ষণিকভাবে পৌর সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি’র নেতাকর্মীরা। ওই প্রতিবাদ মিছিলে অংশ নেয়ায় রাত ৮টার দিকে বাউফল বাজার ব্রিজ এলাকায় উপজেলা বিএনপি’র সদস্য বশির গাজীকে লাঠিসোটা ও ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে জামায়াত-শিবিরের কর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে লিটন ও বশির গাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল থানার ডিউটি অফিসার এএসআই লিমা বলেন, এ ঘটনায় আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। সরাসরি ওসি স্যারের কাছে কোনো অভিযোগ দিয়েছে কিনা জানি না।
বাউফলে বিএনপি ও যুবদল নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
