প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হলেন মোখতার আহমেদ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হলেন মোখতার আহমেদ

ফন্ট সাইজ:

খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোখতার আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। একইসঙ্গে একযোগে আরও ১১টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ৯ জনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। এবং ৩ সচিবের দপ্তর বদল করা হয়। অন্যদিকে, ৫ জন সচিবকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। উল্লেখ্য, ১৯৯৮ সালের ২রা ফেব্রুয়ারিতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মধ্য দিয়ে মোখতার আহমেদের কর্মজীবন শুরু। তিনি ১৯৮৫ সালে লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ হাই স্কুল থেকে এসএসসি, ১৯৮৭ সালে সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও থেকে এইচএসসি, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম, ১৯৯৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এম.কম, ২০০০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএ, ২০০১ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি কুমিল্লার মেঘনায় সহকারী কমিশনার (ভূমি), হাইমচর, তাহিরপুর ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন