সীতাকুণ্ড প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মহরম আলী। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাহউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন- দপ্তর সম্পাদক আবুল খায়ের। এ ছাড়াও বক্তব্য রাখেন- সদস্য দিদারুল হোসেন টুটুল, নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু ও এডভোকেট নাছির উদ্দীন। সভা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন