মানবজমিনের সাঘাটা প্রতিনিধির স্মরণে শোকসভা

মানবজমিনের সাঘাটা প্রতিনিধির স্মরণে শোকসভা

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটায় মরহুম সাংবাদিক সোলায়মান আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সাঘাটা সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর। সাংবাদিক আনিছুর রহমান টিপুর সভাপতিত্বে ও মিজানুর রহমান রাঙ্গার সঞ্চালনায় বক্তব্য রাখেন- মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া ইসলাম, সিনিয়র সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সিদ্দিক আলম দয়াল, আফরোজা লুনা, আফতাব হোসেন, মঞ্জুর হাবিব মঞ্জু, জয়নুল আবেদিন, জাহিদ খন্দকার, আনোয়ার হোসেন রানা, নূর হোসেন রেইন, আনসারুজ্জামান রেজওয়ান, এবিএস লিটন, জাকিরুল ইসলাম, আবু তাহের, ইয়ামিন হাসান, জাফর ইকবাল রানা, শহিদুল ইসলাম বাদল, মিনহাদুজ্জামান রাব্বি প্রমুখ। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোত্তালিব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন