রাণীশংকৈলে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

রাণীশংকৈলে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

ফন্ট সাইজ:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মহানবী হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে বিধান রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাণীশংকৈল থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে আটক করে। উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুণ্ডা গ্রামের মলিন রায়ের ছেলে বিধান রায় (২১) ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা তার বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ বারী জানান, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় বেশ আলোচনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন