সাঘাটায় জব্দকৃত বালু চুরির অভিযোগ, থানায় মামলা

সাঘাটায় জব্দকৃত বালু চুরির অভিযোগ, থানায় মামলা

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটার উত্তর সাথালিয়া (মুন্সীরহাট) এলাকায় অবৈধভাবে উত্তোলন করা ও প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জুয়েল মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা ইউনিয়নের উত্তর সাথালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন জহরলাল মিয়ার ছেলে জুয়েল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ২০২৫ সালের ৭ই ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অবৈধভাবে উত্তোলন করে রাখা প্রায় ১,৩১,৬৮০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত এই বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোজিনা বেগমের জিম্মায় রাখা হয়েছিল। অভিযোগ উঠেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্যানেল চেয়ারম্যানের জিম্মায় থাকা বালুগুলো রাতের অন্ধকারে ট্রাক্টরযোগে সরিয়ে ফেলেন অভিযুক্ত জুয়েল। বিষয়টি জানাজানি হলে প্যানেল চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন। ইউএনও’র নির্দেশনায় পরবর্তীতে পাহারাদার রতন কুমার বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে ও আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু চুরির বিষয়টি অস্বীকার করেন। নদীভাঙন রোধ প্রকল্পের কাজের জন্য ঠিকাদারের মাধ্যমে ওই বালুগুলো সেখানে জমা রাখা হয়েছিল। সাঘাটা থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার বিষয়টি সত্য। এ ছাড়া সাঘাটা থানা পুলিশ আরও জানায়, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন