যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত সামছুল সরদারের ছেলে ও পাশাপোল আমজামতলা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন। একই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আজিজুর রহমান জানান, মকবুল যশোর শহরে বসবাস করতেন। শুক্রবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে যশোর শহরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমজামতলা মডেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
চৌগাছা (যশোর) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
