গাজীপুরে এক কলেজ শিক্ষার্থীকে মারধর ও হাতের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নগরের ভাওয়াল বদর আলম সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ভুক্তভোগী খায়রুল আলম পাভেলের দাবি, গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ নেতা আবিরের নেতৃত্বে বহিরাগতরা ক্যাম্পাসের ছাত্র সংসদ হল কক্ষে তার ওপর হামলা চালিয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজে আয়োজিত কনসার্ট শুরুর আগে কয়েকজন নারী শিক্ষার্থীকে ইভটিজিং করা হয়। পাভেল এর প্রতিবাদ করলে এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের আবিরের নেতৃত্বে বহিরাগতরা পাভেলকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তার হাতের রগ কেটে দেয়া হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে জিএমপি’র বাসন থানার ওসি হারুন উর রশিদ বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি। তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছেন।
গাজীপুরে ছাত্রদল কর্মীর হাতের রগ কেটে দেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
