ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধে আলম মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত দেড়টায় গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই এলাকার সহরুদ্দিনের ছেলে। এদিকে হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. আব্দুল কাদের (৫৫), মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহা. মাজহারুল (৩০), শামসুল হকের ছেলে মোহা. ইমরান ইসলাম (২৫)। গ্রেপ্তার প্রত্যেকেই একই উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার সহরুদ্দিনের সঙ্গে আমান মিয়া ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস হয়েছে। তবে, কোনো মীমাংসা হয়নি। ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাড়ির জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার একপর্যায়ে ভিকটিম আলম আমান মিয়ার মা আসিয়া বেগমকে মারধর করে। এই ঘটনার জেরে আমান ও তার পরিবারের সদস্যরা আলমকে বাড়ি থেকে তুলে নিজ বাড়ির একটি কক্ষে আটকে রেখে বেদম মারধর করে। এতে আলম ঘটনাস্থলেই মারা মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ওই দিন দিবাগত রাত দেড়টায় আলমের মরদেহ উদ্ধার করে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহে জমির সীমানা নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
