স্বপ্ন পূরণ সঙ্গে কৃষকের মুখেও সুখের হাসি ফুটে তুলেছে ভাসানী সেতু। ভাসানী সেতু যেমন চিলমারী-সুন্দরগঞ্জ দুই উপজেলা বন্ধন সৃষ্টি করে স্বপ্ন পূরণ করেছে তেমনি সেতুর নিচে জেগে উঠেছে কৃষকের স্বপ্ন, মুখে ফুটেছে সুখের হাসি। সেতুর নির্মাণে তিস্তার বুকে জেগে ওঠা শত শত হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন রবি ফসল ফলিয়ে বাজিমাত করেছে স্থানীয় কৃষকগণ। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা পাশাপাশি হলেও তিস্তার গ্রাসে তীরবর্তী শত শত পরিবার বাড়িঘর হারিয়ে হয়েছে নিঃস্ব, সেইসঙ্গে দু’টি উপজেলার মানুষের যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। দুই উপজেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলার বন্ধন সৃষ্টি ও স্বপ্নপূরণ হয় চিলমারী-সুন্দরগঞ্জ উপজেলা মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর উপর ভাসানী সেতুর নির্মাণে। সেতু নির্মাণে শুধু বন্ধন আর স্বপ্ন পূরণ হয়নি, সেতু এলাকায় ভাঙন রোধে বাঁধ নির্মাণে শতশত হেক্টর জমি জেগে উঠায় আশা জেগে ওঠে স্থানীয় কৃষকের মাঝে। জেগে ওঠা তিস্তার চরে কৃষকরা ভুট্টাসহ বিভিন্ন রবি ফসলের চাষে সবুজের সমারোহ করে তুলেছে ভাসানী সেতু এলাকার তিস্তার বুকে। দীর্ঘদিন পর হারানো জমিতে ফসলের চাষ করতে পেরে কৃষকগণের মুখে ফুটে উঠেছে সুখের হাসি। কৃষক সোহরাব আলী, আনোয়ার বলেন, সেতু নির্মাণ ও ভাঙন রোধে বাঁধ দেয়ার তিস্তার বুকে শতশত হেক্টর জমি জেগে উঠায় ভুট্টা চাষ করা হয়েছে, ফলনও ভালো হয়েছে আশা করছি সংকট কাটিয়ে উঠতে পারবো। জমির আশা ছেড়েই দিয়েছিলাম, ভাঙনে ছিলাম দিশাহারা, সেতু নির্মাণের কারণে আশা জেগেছে, এখন সুখ ঘরে ফিরবে বললেন স্থানীয় সুলতান মিয়া। স্থানীয় ব্যবসায়ী ফাহমিদুল হক বলেন, কল্পনা ছিল না ভেঙে যাওয়া হাজারো হেক্টর জমি জেগে উঠবে আবারো কৃষক ফসল ফলাতে পারবে সেই স্বপ্ন আর আশা পূরণ হলো সেতু ও বাঁধ নির্মাণে। তিনি আরও জানান, সেতু নির্মাণে তিস্তার বুকে শতশত হেক্টর জমিতে ফসল ফলিয়ে কৃষকরা এখন যোগাযোগ ব্যবস্থার কারণে বেশি মূল্যে বিক্রি করতে পারবেন। কৃষকরা যেমন লাভবান হবেন, ব্যবসায়ীরাও স্বল্প খরচে দেশের বিভিন্নস্থানে নিতে পারবে। কৃষি বিভাগের তথ্যমতে সেতু নির্মাণের ফলে বিগতদিনের চেয়ে এবারে তিস্তার চরে ব্যাপক ভুট্টাসহ বিভিন্ন রবি ফসলের চাষ হয়েছে এবং ফসলও অনেক ভালো হয়েছে। স্থানীয়রা জানান, সেতু নির্মাণে যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে সেই সঙ্গে তিস্তার বুকে জেগে উঠা চরে ফলবে ফসল রোধ হবে ভাঙন কৃষকসহ শতশত মানুষ ফিরে পাবে তাদের সুখের হাসি।
ভাসানী সেতুর নিচে কৃষকের স্বপ্ন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
