রাণীনগর পাখি পল্লীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাণীনগর পাখি পল্লীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ফন্ট সাইজ:

ঈদুল ফিতরের সপ্তাহ অতিবাহিত হলেও নওগাঁর রাণীনগর উপজেলা সদরের পাখি পল্লী পর্যটন ও বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থামছে না। শুক্রবারও ছিল উপচে পড়া ভিড়। তবে ঈদ পরবর্তী সময়ে রেলগট এলাকায় চতুর্মুখী অসহনীয় যানজটের কবলে পড়ে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। সরজমিন দেখা যায়, একমাত্র পর্যটন কেন্দ্র হিসেবে উপজেলা সদরের রক্তদহ বিল পর্যটন ও পাখি পল্লী এলাকা। দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রকৃতির মাঝে পাখি পল্লীতে নির্মাণ করা ঝুলন্ত ব্রীজের আদলে তৈরি করা আকর্ষণীয় ব্রিজ দর্শনার্থীদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম এমন ঝুলন্ত ব্রিজ একনজর দেখতে এবং ছবি তুলতে ইদের দিন থেকে পাখি পল্লীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিনামূল্যে প্রকৃতির সান্নিধ্যে এসে পরিবারসহ একটু সময় কাটানোর জন্য ঈদের ছুটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতি এই অঞ্চলে নতুন দিগন্তের উন্মোচন করেছে। চারপাশের মাঠে থাকা ধান গাছের সবুজে ঘেরা ও সূর্যমুখী ফুলের বাগান ঈর্ষান্বিত করে তুলেছে। সৌন্দর্য উপভোগ করার লোভ সামলাতে পারেনি স্থানীয় ও আশপাশের জয়পুরহাট, বগুড়া, বাগমারা, আত্রাই বিভিন্ন এলাকার দর্শনার্থীদের আগমন ঘটে। স্থানীয় উপজেলা প্রশাসন আন্তরিকতার সঙ্গে পল্লীকে একটি সময়োপযোগী আধুনিক মানের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন