উলানিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভূমি অফিসের দাপ্তরিক কাজ

ফন্ট সাইজ:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন ভূমি অফিস বর্তমানে এক মরণফাঁদে পরিণত হয়েছে। জরাজীর্ণ ভবন আর ধসে পড়া পলেস্তারার নিচে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা ও সেবাগ্রহীতারা। ?ভবনের জরাজীর্ণ দশা, ছাদের পলেস্তারা খসে পড়ছে এবং দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে। আধুনিক রেকর্ড রুম না থাকায় কয়েক দশকের পুরনো ও মূল্যবান ভূমি রেকর্ড এবং ম্যাপগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘদিন আগে ‘সাইক্লোন সেন্টার কাম অফিস’ নির্মাণের নকশা ও পরিকল্পনা গৃহীত হলেও রহস্যজনক কারণে তা এখনো ফাইলবন্দি হয়ে আছে। প্রতিদিন শত শত মানুষ অফিসে আসলেও দুর্ঘটনার ভয়ে ভবনের ভেতরে ঢুকতে সাহস পাচ্ছেন না।? জনগুরুত্বপূর্ণ এই অফিসের নথিপত্র এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণের প্রকল্প বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন