সৌদিতে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদিতে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ফন্ট সাইজ:

সৌদি আরবে স্ট্রোক করে মো. জামশেদ (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের আবা শহরের কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে নোয়াখালীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জামশেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজ উদ্দিন বেপারী বাড়ির আবু নাছেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। জানা যায়, জামশেদ প্রায় ১৪ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। বৃহস্পতিবার বিকালে নাজরান এলাকায় নিজ ভাড়া বাসায় হঠাৎ স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কিং খালেদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম রিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন